কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। এই ধরণের বিপদ ভবিষ্যতে যাতে আর না ঘটে সেই দিকে নজর দিতেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সমস্ত হোটেলে নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখতে ‘সেফটি অডিট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অগস্ট) একথা জানিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।

দমকল প্রতিমন্ত্রী জানান, তারাপীঠ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, জেলা পুলিশ-প্রশাসন, পিডব্লিউডি, স্বাস্থ্য দফতর, বিদ্যুৎ বণ্টন সংস্থা-সহ একাধিক দফতরের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে। সেই বৈঠকেই কৌশিকী অমাবস্যার আগে এলাকার প্রতিটি হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানিয়েছেন, হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য সুরক্ষা পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তারাপীঠ এলাকার দমকল কেন্দ্রের পরিকাঠামো আরও উন্নত করার বিষয়টিও বিবেচনা করছে দফতর। 

আরও পড়ুন: ‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য সুরক্ষা পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তারাপীঠ এলাকার দমকল কেন্দ্রের পরিকাঠামো আরও উন্নত করার বিষয়টিও বিবেচনা করছে দফতর। উল্লেখ্য, সোমবার (১৭ অগস্ট) ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানার পাশের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন লাগে। আগুনের ঘটনায় মৃত্যু হয় ন’জনের। আহত হন আরও কয়েকজন। প্রাথমিকভাবে ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থার একাধিক গাফিলতির বিষয় সামনে আসে। 

 

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো