টয়লেট ভেঙে বিপত্তি! ডায়পার পড়েই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চার মহাকাশচারী

বিগড়ে গিয়েছে টয়লেট। আর তাতেই চরম সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চার মহাকাশচারী। ২০ ঘণ্টার বেশি সময় হয়ে গিয়েছে তাঁরা ডায়পার পড়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিগড়ে গিয়েছে টয়লেট। আর তাতেই চরম সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চার মহাকাশচারী। ২০ ঘণ্টার বেশি সময় হয়ে গিয়েছে তাঁরা ডায়পার পড়ে সময় কাটাচ্ছেন। আসলে মহাকাশ স্টেশনের টয়লেট বিশেষ প্রযুক্তিতে তৈরি। সেখানে শৌচকর্ম করারও হাজার নিয়মকানুন। কারণ মহাকাশে সবই ভরশূন্য, তাই একটু এদিক-ওদিক হলেই মল-মুত্র ভেসে বেড়াবে মহাকাশ স্টেশনে। সেই বিশেষ টয়লেটে গোলযোগ দেখা দিতেই বাঁধল বিপত্তি।

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে প্রদক্ষিণ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। তাতে এখন রয়েছেন জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। তাঁরা বাধ্য হয়ে ডায়পার পড়ে অপেক্ষা করছেন পৃথিবীতে ফেরার। তাঁরা প্রায় ছয়মাস ধরে মহাকাশে রয়েছেন।

এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে এখনও সেই মহাকাশযান উৎক্ষেপণ করা যায়নি বলে জানিয়েছে নাসা। আবহাওয়া একটু ভালো হলেই ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য উড়ে যাবে স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেট। ততক্ষণ ডায়পার পড়েই থাকতে হবে এক মহিলা-সহ চার মহাকাশ বিজ্ঞানীকে।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?