Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলিকে চেনেন? রইলো বিস্তারিত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ছোট-বড় মিলিয়ে গোটা বিশ্বে 195 টি স্বঘোষিত দেশ রয়েছে। এবং এর প্রত্যেকটিরই প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে জনগণের দৈনন্দিন ব্যবহৃত ভাষা সব কিছুই আলাদা আলাদা। একইসঙ্গে রয়েছে একাধিক ভিন্ন নিয়মাবলী এবং আইনও। তবে এগুলির মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনগুলি তা অধিকাংশেরই অজানা। আজকের প্রতিবেদনে রইলো বিশ্বের সবচেয়ে স্বল্প আয়তনের 5 টি দেশের বিবরণ।

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র 5 দেশ

ভ্যাটিকান সিটি
ইতালির রাজধানী রোমের অন্যতম স্বাধীন রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি। নিজের স্বল্প আয়তনের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশগুলির তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে এটি। এর গড় আয়তন 0.44 বর্গ কিলোমিটার।

মোনাকো
ইউরোপের অন্যতম রাষ্ট্র মোনাকো জনঘনত্বের দিক থেকে সর্ববহুল হলেও এই দেশ আয়তনের নিরিখে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশের তকমা পেয়েছে। দেশটির আয়তন 1.95 বর্গ কিলোমিটার।

নাউরু
দক্ষিন প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত নাউরু প্রজাতন্ত্র পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর গড় আয়তন 21 বর্গ কিলোমিটার।

টুভালু
টুভালু হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন 26 বর্গ কিলোমিটার হওয়ায় এটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় 4 নম্বরে রয়েছে।

সান মারিনো
মাত্র 61 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা ইউরোপের সান মারিনো দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ গুলির মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে।

প্রসঙ্গত, ওপরে উল্লিখিত দেশ গুলি ছাড়াও লিশটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মালদ্বীপ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং মাল্টা নিজেদের আয়তনের জন্য প্রথম দশ ক্ষুদ্র দেশের তালিকায় ঢুকে পড়েছে।

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ