মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। আজ, সোমবার রাজ্যপাল আর এন রবি রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের পদে নিযুক্ত করেছেন মনোজ আগরওয়ালকে। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর কাঁধে। মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ কুমার আগরওয়াল। তাঁর নেতৃত্বে রাজ্যে সুষ্ঠুভাবে মিটেছে বিধানসভা ভোট। তারপরেই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে এই আইএএস আধিকারিককে। উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি কানপুরের কৃতী ছাত্র মনোজ কুমার আগরওয়াল। ১৯৯০ সালের ব্যাচের আইএএস। তিনি রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালের জায়গায় দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পডুন: রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

আজ, সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন তিনি। নবান্ন সূত্রে জানা যায়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ। নবান্নে শীর্ষ আধিকারিকদের বৈঠকে মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয় প্রশাসনিক মহলে। তারপরেই নির্দেশ আসে তিনিই হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যসচিব।

রাজ্যের বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে দিল্লিতে পাঠানো হয়েছে। সেখানেই বিশেষ দায়িত্ব পাচ্ছেন তিনি। রাজ্য পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতাতে আসতেই গত ৯ মে থেকেই একাধিক বদলি শুরু হয়। প্রশাসনিক স্তরে বিরাট রদবদল গত দুদিন ধরেই চলছে। এবার মুখ্যসচিব পদে রদবদল ঘটানো হল এতদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেছেন মনোজ কুমার আগরওয়াল। তাঁকে সেই দায়িত্ব থেকে এদিনই অব্যহতি দেয় জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই বাংলার মুখ্যসচিবের পদে নিযুক্ত হয়েছেন তিনি।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ