Loading live market data...
Loading active stocks...
Connecting...

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

সোমবার (১১ মে) সকালে অভিনেত্রী কানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুম্বই বিমানবন্দর থেকে। আর সোমবার বিকেলেই তিনি ফ্রান্সে পৌঁছে গেলেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সে পৌঁছলেন আলিয়া ভাট। কান চলচ্চিত্র উৎসবে যোগদানকারী ভারতীয় তারকাদের মধ্যে অভিনেত্রী অন্যতম। আগামিকাল তথা ১২ মে থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ মে পর্যন্ত। প্রতিবছরেই মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ভারতীয় তারকারা অন্যতম আকর্ষণীয় হয়ে ওঠেন। সোমবার (১১ মে) সকালে অভিনেত্রী কানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুম্বই বিমানবন্দর থেকে। আর সোমবার বিকেলেই তিনি ফ্রান্সে রিভিয়েরাতে পৌঁছে গেলেন। 

গত বছরেই কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করেছিলেন অভিনেত্রী। এবার তাঁর দ্বিতীয় বর্ষ। এদিন কান চলচ্চিত্র উৎসবে যোগদানের জন্যে অভিনেত্রী সম্পূর্ণ কালো পোশাক বেছে নিয়েছিলেন। তাঁর পোশাকটির স্টাইল করেছেন রিয়া কাপুর, পোশাকের উপর দিয়ে একটি কালো জ্যাকেটও ছিল। অভিনেত্রীর পোশাকের বৈশিষ্ট্য হিসেবে, তিনি নজরকাড়া টপের সঙ্গে একটি কালো ক্যাপ্রি প্যান্ট পরেছিলেন। পায়ে কালো হিল জুতো, চোখে বড় আকারের সানগ্লাস, আর হাতে ক্লাসিক গুচি হ্যান্ডব্যাগ দিয়ে অভিনেত্রী তাঁর সাজটি সম্পূর্ণ করেছেন। তাঁকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছিল। বিমানবন্দরেই তাঁর সঙ্গে অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

তবে অভিনেত্রী তেমন কোনও মেকআপ করেননি। ন্যুড মেকআপেই তাঁকে স্নিগ্ধ দেখাচ্ছিল। তাঁর চুল খোলা ছিল। আজ সকালে অভিনেত্রীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। তখনও তাঁকে হট পোশাকে দেখা গিয়েছিল। তিনি নীল ডেনিমের সঙ্গে ফিটেড একটি টপ পরেছিলেন। এবার তাঁর কানের রেড কার্পেটে ঝড় তোলার পালা। এই উৎসবে ইভা লঙ্গোরিয়া, জেন ফন্ডা এবং ভায়োলা ডেভিসের মতো একাধিক বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে আলিয়াকে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। এ বছর ভারত থেকে এই ইভেন্টে তাঁর সঙ্গে যোগ দেবেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি।

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ