ইজরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানী

পথের কাঁটা সরাতে ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করল ইজরায়েল। যদিও একটি বিবৃতিতে ইজরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পথের কাঁটা সরাতে ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করল ইজরায়েল। যদিও একটি বিবৃতিতে ইজরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। কিন্তু তার আগেই ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে নতুন হামলায় আরও তিনজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর সংবাদ জানিয়ে দেওয়া হয়। বিবৃতিতে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’- র শুরুতে হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কমপক্ষে ৯ জন শীর্ষমানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। এই বিজ্ঞানীদের হত্যা করে ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে ইজরায়েল, অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে।

হামলায় নিহত ইরানি পরমাণবিক বিজ্ঞানীরা হলেন, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।’ তবে ইরানের গণমাধ্যমগুলি আরও তিন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে। কিন্তু ইজরায়েল ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে বলে দাবি করছে। যে সকল বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, তারা সকলেই ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের অনেক বছরের অভিজ্ঞতা ছিল। ২০২০ সালে ‘ইরানের পারমাণবিক প্রকল্পের জনক’ মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করেছিল ইজরায়েল।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) সকালে ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী তেহহরান-সহ একাধিক শহর। গাজাকে কেন্দ্র করে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা বাহিনী। আজ ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) প্রধান হোসেন সালামি-সহ দুই বিশিষ্ট বিজ্ঞানী। তবে এখনও পর্যন্ত প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যায়নি। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েল জরুরি অবস্থা জারি করেছে। ইরানের উপর ইজরায়েলের হামলা নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইরানের সাতটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা চালানো হয় ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজি’র সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির মৃত্যু হয়েছে। তবে হামলা এখনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ইরানে প্রথম হামলা চালায় ইজরায়েল। তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকাসহ শহরের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই আক্রমণ হয় তেহরান থেকে ২২৫ কিলোমিটার দূরে নাতাঞ্জ পারমাণবিককেন্দ্রে। জবাব দেয় ইরানও। ইজরায়েলের দাবি ইরানের একের পর এক র‍্যাডার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাতের হামলায় অন্তত ২০০টি ইজরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে দাবি করেন তেহরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিন দেফরিন। তেহরানের আবাসিক এলাকায় ইজরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ। এর মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছ’জন পরমাণুবিজ্ঞানী। শুক্রবার সন্ধ্যায়ও ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরসহ কয়েকটি এলাকায় হামলা চালায় ইজরায়েল। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল