চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ, পাকিস্তানে জারি চরম সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:  প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত পাকিস্তান। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) দেশের একাধিক উচ্চতম এলাকায় ভারী তুষারপাতের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়া ও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে। এই নিয়েই দেশের নাগরিকদের ‘অতিরিক্ত সতর্ক’ থাকার  এবং পর্যটকদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। 

পাকিস্তানের আবহাওয়া অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, ভারী তুষারপাতের কারণে নারণ, কাগান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলা, আস্তোর, হুনজা, স্কার্দু, মুর্রি, গালিয়াত, নীলাম উপত্যকা, বাঘ, পুঞ্চ, হাভেলি, কোয়েটা, জিয়ারাত, চামান, পিশিন, কিলা আবদুল্লাহ, কিলা সাইফুল্লাহ, নুশকি, হারনাই ও ঝোব এলাকায় রাস্তা বন্ধ হয়ে  যেতে পারে। সেই সঙ্গেই বরফের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে বিপদ হতে পারে বলেও সাবধান করা হয়েছে। তাছাড়াও ভূমিধস ও তুষারধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে  আপার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও কাশ্মীরের পাহাড়ি এলাকায়। আগামী দু’দিন সাধারণ মানুষ ও পর্যটকদের এই সমস্ত এলাকা  ভ্রমণ এড়িয়ে চলতে এবং  অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পিএমডি। 

 অন্যদিকে ভারী তুষারপাতের কারণে  বালুচিস্তান সরকার জিয়ারাত ও কাচ্ছি জেলায় পর্যটন স্পটে পিকনিক ও ক্যাম্পিং বন্ধ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসের জন্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেে কাচ্ছি ও জিয়ারাত জেলার জেলা প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ডেপুটি কমিশনারদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সম্ভাব্য শীতকালীন ঝুঁকি, চরম ঠান্ডা, ভারী তুষারপাত, ভূমিধস, অন্যান্য ঝুঁকি বিবেচনায় করে পিডিএমএ , বেলুচিস্তানের ডিরেক্ট জেনারেল এই সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনজীবন ও সম্পদ রক্ষায় তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জিয়ারাত ও কাচ্ছি জেলায় সব পিকনিক স্পট ও পর্যটন এলাকা, নদীতীর, নালাহ, বাঁধ, পাহাড়ি ও উঁচু এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ, জমায়েত, ক্যাম্পিং, পিকনিক, সাঁতার ও অপ্রয়োজনীয় চলাচল । যারা এই নিয়ম মানবে না তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

 ভারী তুষারপাতের কারণে  গিলগিট-বালচিস্তানে, বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হুনজার গোজাল এলাকার চিপুরসন উপত্যকার বাসিন্দারা সড়ক বন্ধ, দীর্ঘ বিদ্যুৎ সংকট, মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিঘ্ন থাকায় চরম দুর্ভোগে রয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত গিলগিট-বালচিস্তানজুড়ে ভারী তুষারপাত জনজীবন বিপর্যস্ত হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ