চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ইরান-ইজরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এতেই বাড়ছে উত্তাপের আঁচ। এই আবহেই মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ দিল ট্রাম্প প্রশাসন। বাগদাদের সবচেয়ে সুরক্ষিত জায়গায় অবস্থিত মার্কিন দূতাবাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই সেই দেশে থাকা থাকা মার্কিন নাগরিকদের অতি দ্রুত ইরাক ছাড়তে বলা হয়েছে। 

 সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত  রিয়েছে। ড্রোন হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দরে। সেই আগুন এখনো জ্বলছে। অন্যদিকে রবিবার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিরোধ বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী। সব মিলিয়ে ইরান ও আমেরিকার প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। এই আবহেই সেখানে বসবাস করা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।    ওমানে জরুরি নয়, এমন সব সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর। 

আরও পড়ুন: যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

আমেরিকার বাগদাদ দূতাবাস তাদের নাগরিকদের ওই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক বার্তায় নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যত স্রুত সম্ভব সকলের  ইরাক ছেড়ে চলে যাওয়া উচিত। সঙ্গে এটাও লেখা হয়েছে, যারা ইরাকে থাকতেই চাইছেন, তাদের অত্যন্ত সতর্ক হতে হবে, কারণ ইরানের সঙ্গে যুক্ত থাকা  জঙ্গি মিলিশিয়া গোষ্ঠীর কারণে বড় ধরনে হামলার ঝুঁকি তৈরি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ