‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানকে ‘সন্ত্রাসবাদীদের দেশ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে পাল্টা আমেরিকাকে নিশানা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর কথায়, ‘গতকাল মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। আমরাই বরং সন্ত্রাসবাদের শিকার হয়েছি।

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দেওয়া ভাষণে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঙ্কার ছুড়ে তিনি বলেছিলেন, ‘আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান না হলে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো অথবা ‘ইসলামি প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়া’—এই দুটির মধ্যে একটি পথ বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হবে। ইরানকে নরকে পরিণত করা হবে।’

ট্রাম্পের ভাষণের ২৪ ঘন্টা বাদে এদিন সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহতদের ছবিও তুলে ধরেন। পাশাপাশি মার্কিন ও ইজরায়েলের হামলায় মারা যাওয়া ইরানি শিশুদের কবর ও অন্যান্য ভুক্তভোগীর ছবি সম্বলিত নথিপত্র পেশ করেন। ভাষণ দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে পেজেশকিয়ান বলেন, ‘আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে আমাদের সম্মানিত সর্বোচ্চ নেতাকে কারণ ছাড়াই হত্যা করা হয়েছিল। আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে—সত্যি বলতে—একটি স্কুলে বোমা হামলা চালানো হয়েছিল। ওই শিশুদের দেখছেন? যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ব্যবহৃত অস্ত্রের আঘাতে ফেলা বোমার নিচে ওই শিশুরা প্রাণ হারিয়েছিল।তারা ছিল নিষ্পাপ এবং কোনও অপরাধ করেনি।আমাদের দেশের ওপর চাপিয়ে দেওয়া কাপুরুষোচিত হামলার লক্ষ্যবস্তু হয়েছে আমাদের নিরীহ জনগণ। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেদের রক্ষা করেছি। আমেরিকা ও ইজরায়েল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের আঘাত করেছে, কিন্তু আমরা মাথা নত করিনি।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা