দুই মুসলিম মহিলা কংগ্রেস সদস্যকে আমেরিকা থেকে দ্রুত বিতাড়িত করার দাবি ট্রাম্পের, কেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা কংগ্রেসের দুই মুসলিম সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই দাবির পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রাম্পের খামখেয়ালিপনা বাড়ছে। তারই প্রভাব কি এক্ষেত্রে পড়েছে ? উঠছে প্রশ্ন। 

 জানা গিয়েছে,  বুধবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ চলাকালীন ওই দুই মহিলা সদস্য মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চিৎকার করেন ও প্রতিবাদ জানান। এটাই মেনে নিতে পারেননি ট্রাম্প। তারপরেই  মুসলিম  দুই মহিলা সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান ট্রাম্প ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই নিয়ে দীর্ঘ একটি  পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “যখন মানুষ এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর; তখন তারা যেখান থেকে এসেছে, সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত—যত দ্রুত সম্ভব।” 

আরও পড়ুন: বিজেপির ইন্টারনাল রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, নির্বাচনী মরশুমে হাসছে তৃণমূল

জানা গিয়েছে, কংগ্রেসের যৌথ অধিবেশনে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার সময় ওই দুই আইনপ্রণেতা বারবার ট্রাম্পের কথার প্রতিবাদ জানাচ্ছিলেন। তাঁরা  ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যু নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন। এই দুই মহিলা  হাউস চেম্বার ছেড়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে চিৎকার করে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে  বলেন, “আপনি (ট্রাম্প) আমেরিকানদের হত্যা করেছেন।” এতেই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। জানিয়ে রাখা ভালো, দুই নেত্রীর মধ্যে  ইলহান ওমরের জন্ম সোমালিয়া। তবে তিনি তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। অন্যদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে। তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাই ট্রাম্প তাঁদের বিতাড়িত করার দাবি জানালেও ইলহান ও রাশিদারকে তাদের পূর্বপুরুষের দেশে পাঠিয়ে দেওয়ার আইনগত সুযোগ নেই।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের