এপস্টিন ফাইল ধামাচাপা দিতে ব্যর্থ হওয়ায় অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কুকীর্তির নথি ধামাচাপা দিতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষে পড়লেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। বৃহস্পতিবারই (২ এপ্রিল) তাঁকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। পাম বন্ডির জায়গায় এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রশাসক লি জেলডিনকে আনার কথা চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইল যাতে প্রকাশ্যে না আসে  তার জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। কেননা, ওই ফাইলে ট্রাম্পের গোপন যৌন সম্পর্কের  প্রামাণ্য নথি ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের যৌন কীর্তি ধামাচাপা দেওয়ার কোনও চেষ্টাই করেননি বন্ডি। ফলে মার্কিন বিচারবিভাগের নির্দেশে একের পর এক এপস্টিন ফাইল প্রকাশ্যে আসে। তাতে ট্রাম্পের বন্ধু রাষ্ট্রপ্রধানদের যৌন সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হন ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরেই ঘনিষ্ঠদের কাছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন।

গত মাসেই মার্কিন সংসদের ওভারসাইট  কমিটি পাম বন্ডিকে সমন পাঠানোর পক্ষে ভোট দেয়। যৌন পাচারের অভিযোগে ২০১৯ সালে কারাগারে থাকাকালে আত্মহত্যা করা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিষয়ে বিচার বিভাগের তদন্ত নিয়ে তাঁকে সাক্ষ্য দিতে বাধ্য করতেই এই সমন দেওয়া হয়। বুধবারও মার্কিন সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার সময়ে ট্রাম্পের পাশে থাকতে দেখা গিয়েছিল পাম বন্ডিকে। ফলে তাঁর ঘনিষ্ঠরা দাবি করেছিলেন, ‘অ্যাটর্নি জেনারেল পদে কোনও বদল হবে না।’ ২৪ ঘন্টা যেতে না যেতেই উল্টো ঘটনা ঘটল।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার