ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনন্ত সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই লড়াইয়ের যেন শেষ নেই। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ থামবে না বুঝেই এবার আরও কড়া হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ওবসানে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি মস্কোকে রীতিমতো সতর্ক করে ৫০ দিন সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি যুদ্ধবিরোধী শান্তি চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছেন যে নতুন অস্ত্র সরবরাহ করা হবে। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনে পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

গত ১৪ জুলাই সোমবার ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি প্রেস ব্রিফিং সারেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে মার্কিন রাষ্ট্রপ্রধান বলেন, ‘আমি পুতিনের ওপর খুবই অসন্তুষ্ট। তিনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাতে আমার ধৈর্য্যচ্যুতি ঘটেছে। এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ৫০ দিনের সময় দিচ্ছি।’ তখনই মস্কোকে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘যদি চুক্তি না হয়, তাহলে আমরা দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করব। এর লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদাররা। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দেবে।”

রুশদেশের কাস্টমস ডেটা একটু ভিন্ন। তাতে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল চিন (৩৪%)। তাছাড়া রয়েছে ভারত, তুরস্ক ও বেলারুশ। ফলে পুতিন যদি যুদ্ধ বন্ধ না করেন এবং ট্রাম্প যদি সতর্কতার বাস্তব রূপ দেন তাহলে বিপদে পড়বে ভারত। এদিকে ট্রাম্প ও রুট একটি বড়সড় বৃহৎ অস্ত্রচুক্তিরও ঘোষণা করেছেন। এই অস্ত্রচুক্তি কার্যত ইউক্রেনকে আশ্বস্ত  করে। ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে প্রচুর মূল্য দিয়ে অস্ত্র কিনে তা ইউক্রেনে পাঠাবে।

এর আগে একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছেন। এ নিয়ে বৈঠকও হয়েছে। পুতিন একদিকে বৈঠক করেছেন, অন্যদিকে যুদ্ধ চালিয়ে গিয়েছেন। ফলে আমেরিকা এবার ইউক্রেনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে অস্ত্রচুক্তির জন্য ট্রাম্পকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন