ফিলিস্তিনিসহ ২০ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আরও কয়েকটি দেশের ওপরে নিষেধাজ্ঞা অরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও ২০টি দেশ এবং ফিলিস্তিনিকে সেই তালিকায় যুক্ত করেছেন। ৭ টি দেশের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাকিদেশগুলোর ওপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা জারি হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই কথাই জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশ এবং জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মার্কিন নাগরিকদের রক্ষা করতে স্ক্রিনিং, ঝারাই বাছাই করা হচ্ছে। তথ্য ভাগ করে নেওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে। সেই থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে।

জানা গিয়েছে, গত নভেম্বর মাসে ১৯ দেশের নাগরিকদের গ্রীনকার্ড পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে। সেই ১৯ দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। ডিসেম্বরের শুরুতেই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, এই সংখ্যা আরো বাড়ানো হবে।

সম্প্রতি সিডনিতে বন্দুক হামলায় ১৫জন ইহুদির মৃত্যু হয়। এরপরেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সিরিয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে, সেটা অপ্রত্যাশিত ছিল। কিছুদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। প্রাক্তন আলকায়দা জঙ্গি শারা’র এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল, হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এবার ফের সেই দেশের নাগরিকদের ওপরে নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের