দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন লেখিকাকে যৌন নির্যাতনের মামলায় ট্রাম্পকে ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন লেখিকা এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতনের মামলায় হবু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ৫০ লক্ষ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রাখলেন দেশটির ফেডারেল আপিল আদালত। ম্যানহাটানের আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এই আদেশ দেন। হাতে আর কিছু সময়। আগামী জানুয়ারীতেই আমেরিকার কুর্সিতে বসবেন ট্রাম্প। এর মাঝেই আদালতের এমন সিদ্ধান্তে বেশ খানিকটা চাপের মুখে পড়েছেন হবু প্রেসিডেন্ট।

এই–সংক্রান্ত মামলার পুনর্বিচারে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই আবেদন নাকচ করে দেন আদালত। আদালতের তরফে জানানো হয়,এই মামলায় অভিযোগকারীদের সাক্ষ্যসহ সব প্রমাণ যথাযথভাবে দাখিল করা হয়েছে। তাই এই আবেদন গ্রহণযোগ্য নয়।

মার্কিন লেখিকা ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করতে সাহায্যও করেছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে ট্রাম্প।

ট্রাম্পের কথায় ২০ বছর আগে ক্যারলকে ধর্ষণ ও মানহানির ঘটনা সব পরিকল্পিত ও মিথ্যে। প্রচারের আলোয় আসতে মিথ্যে অভিযোগ এনেছে ক্যারল।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ