মাদুরোকে বন্দি করায় ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব সিআইএ এজেন্ট মাচাদোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নিজের রাষ্ট্রের প্রতি অসামান্য অবদানের জন্যে গতবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মাচাদো। যেটি পাওয়ার অন্যতম দাবিদার ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ জানুয়ারী) একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, ভেনেজুয়েলার নাগরিকরা মনে করেন এই পুরস্কারটি তাঁদের সবার। তাই তিনি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কারটি ভাগাভাগি করতে পারলে ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হবেন বলে জানিয়েছেন। গতবছর নোবেল পাওয়ার জন্যে জোরালো প্রচেষ্টা চালিয়েছিলেম ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে পেছনে ফেলে মাচাদো পুরস্কারটি ছিনিয়ে নেন। নরওয়ের অসলোতে উপস্থিত হয়ে তিনি নোবেল গ্রহণ করেন।

তখন থেকেই ট্রাম্প-মাচাদোর মধ্যেকার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তাই ভেনেজুয়েলার রাজনৈতিক পটপরিবর্তনের মুখে ট্রাম্পকে আর রাগানো উচিত হবে না বলে মনে করছেন মাচাদো। ট্রাম্পের এই অসন্তোষ মাচাদোর ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, মাচাদোর নোবেল গ্রহণের বিষয়টি মেনে নেননি ট্রাম্প। এক্ষেত্রে মাচাদো পুরস্কারটি গ্রহণ করে ট্রাম্পকে আরও রাগিয়ে দিয়েছেন বলে মনে করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তাই মাচাদো যদি নোবেল প্রত্যাখ্যান করে ট্রাম্পের নাম প্রস্তাব করতেন, তাহলে হয়তো তিনিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। মাচাদোর নোবেল গ্রহণ সিদ্ধান্তের কারণেই ট্রাম্প তাঁকে বর্তমানে ভেনেজুয়েলার কোনও রাষ্ট্রীয় দায়িত্ব দিতে আগ্রহী হননি বলে খবর। বর্তমানে ভেনেজুয়েলা এখন উত্তপ্ত। শনিবার সকাল থেকে ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধ এবং আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরো গ্রেফতারের পর অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে দেলসি রদ্রিগেজকে।

কিন্তু ট্রাম্পকে খুশি করতে পারলে মাচাদো হতেন সে দেশের প্রেসিডেন্ট। সেই কারণেই ট্রাম্পকে প্রলুব্ধ করতে নতুন রাজনৈতিক খেলা শুরু করলেন মাচাদো। নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন জোট জয়ী হলেও গত শনিবার মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ট্রাম্প মাচাদোকে কোননো দায়িত্ব না দিয়ে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন। ক্ষমতার জন্য উদগ্রীব মাচাদোর দেশ পরিচালনার স্বপ্ন কার্যত জল ঢেলে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, মাচাদোর ভেনেজুয়েলা শাসন করার সক্ষমতা নেই। তাঁকে পছন্দ করেন না দেশবাসী। তাই মাচাদোর নোবেল ভাগ করে নেওয়ার এই প্রস্তাব মূলত ট্রাম্পকে সন্তুষ্ট করার একটি কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের শিব ভক্ত

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী