ইরানের আশেপাশেই ঘুরঘুর করবে মার্কিন সেনারা, হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে পুরোপুরি চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকার সেনা সরবে না। ইরানের আশেপাশেই মোতায়েন থাকবে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। আজ, বৃহস্পতিবার (ভারতীয় সময়) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সমস্ত মার্কিন রণতরী, যুদ্ধবিমান, সেনাবাহিনী ইরানের আশেপাশেই থাকবে। সঙ্গে অতিরিক্ত অস্ত্র ও ক্ষেপণাস্ত্রও তাদের সরবরাহ করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সবকটি চুক্তি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই মার্কিন সেনারা তেহরানের আশেপাশেই থাকবে। ইরান ইতিমধ্যেই অনেক দুর্বল হয়ে পড়েছে। তবুও আমাদের সেনাকে সতর্ক রাখা হয়েছে।’

আরও পড়ুন: সুখবর! হরমুজ পেরিয়ে ১৫,৪০০ টন LPG নিয়ে মুম্বই পৌঁছল ভারতীয় ট্যাঙ্কার

তিনি আরও বলেন, ‘কোনও কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত ও সমঝোতায় না হয়, তার জন্যই এই পদক্ষেপ। যদিও এরকম কিছু ঘটবে না। যদি ঘটে তাহলে, তেহরানের আকাশে তারা নয়, গোলা দেখা যাবে। তবে আগাম জানাচ্ছি, কোনও পরমাণু অস্ত্র ব্যবহার নয়। খুলতে হবে হরমুজ প্রণালি, যত দ্রুত সম্ভব। তেমনটা না হলে, আমাদের সেনা রয়েছেই সবটা বুঝে নেওয়ার জন্যই। আমেরিকা ফের স্বমহিমায় ফিরে এসেছে।’ তবে ট্রাম্প যাই দাবি করুন না কেন। যুদ্ধবিরতি ঘোষণা হলেও হামলা পাল্টা হামলা চলছে সৌদি আরব, ইরানে। যদিও তেহরানের দাবি, ইজরায়েল লেবাননে হামলা বন্ধ না করলে তারাও চুপ করে বসে থাকবে না। লেবাননের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে তেহরান। যদিও তেল আবিবের দাবি, যুদ্ধবিরতির চুক্তির মধ্যে লেবানন পড়ছে না। তাই সেখানে হামলা চলবে।

অপরদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী শনিবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সূত্রের খবর, পাকিস্তানেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো নিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ভান্স বৈঠক করবেন।

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার থাইল্যান্ডের দুই তরুণী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ