‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: শান্তি চুক্তি করতে দেরি করছে ইরান, এমনটাই অভিযোগ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর সেই চুক্তিতে দেরি হচ্ছে বলেই তেহরানের উপর ভয়ঙ্কর হামলা চালানো হবে, এমনই চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। আজ, বুধবার মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইরানের শুধুই বড় বড় বাতেলা রয়েছে। শুধুই কথা বলে, কাজের কাজ করে না। শান্তি চুক্তি করতে অনেক দেরি করছে ওরা। আদপে এই চুক্তিটা ওদের মঙ্গলের জন্যই। কিন্তু এত দেরি করলে ফল ভুগতে হবে তেহরানকে। এর মূল্য চোকাতে হবে ওদের। আমাদের সেনা তৈরি। ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাব।’

আরও পডুন: তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

তবে কবে থেকে ফের তেহরানের উপর হামলা চালাবে আমেরিকা, সেই বিষয়ে খোলসা করে কিছুই বলেননি ট্রাম্প। তবে ইরানের বেশ কয়েকদিনের আচরণে বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে আমেরিকার অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টারকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছিল ইরান। সেই বিষয়ে চটেছেন ট্রাম্প। তবে এইসব কিছুই সুদে-আসলে ইরানের থেকে বুঝে নেওয়ার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে বুধবার মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করলেও তেল সরবরাহে কোনও অসুবিধা হয়নি। আমাদের সেনারা দক্ষতার সঙ্গে প্রায় ১০০ বিলিয়ন ডলার মূল্যের ক্রুডে ওয়েল সরবরাহ করতে সাহায্য করেছে।’

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন নতুন করে অশান্ত। যে কোনও মুহূর্তে বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। যদিও প্রস্তুত রয়েছে ইরানও। অপরদিকে তেহরানকে জব্দ করতে অঙ্ক কষছে ইজরায়েলও।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!