কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে চিন সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে। এই আবহে  ট্রাম্পের লেখা একটি গোপন চিঠির কথা প্রকাশ্যে এসেছে। যে চিঠি হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জন্য লিখে রেখে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  কি রয়েছে সেই বিশেষ চিঠিতে তা জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।  

ফক্স নিউজের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেবাস্তিয়ান গোর্কা সম্প্রতি একটি পডকাস্টে বেশ কিছু জরুরি কথা বলেছেন। গোর্কা ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে জানিয়েছেন, রেজোলিউট ডেস্কের ড্রয়ারে একটি চিঠি আছে যা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জন্য লেখা। তিনি বলেছেন, ‘হাতে লেখা এই চিঠি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জন্য  রেখে গিয়েছেন। যেখানে উল্লেখ করা রয়েছে যে, কোনও জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রয়োজন হলে তিনি যেন এই চিঠি অনুসরণ করেন। চিঠিতে উল্লেখ করা রয়েছে যে, ট্রাম্পের কিছু হলে, সেটি ভ্যান্সের কাছে পাঠানো হবে।’

উল্লেখ্য, ট্রাম্প বারবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন। কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টাও হয়েছিল। এই ঘটনাগুলি প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গোর্কা সন্দেহ প্রকাশ করে বলেছেন, ‘শত্রুরা বিদেশে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে, যেহেতু তিনি বেজিংয়ে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। ট্রাম্প এমন একজন ব্যক্তি যার সঙ্গে সকলে সাক্ষাৎ করতে চায়।’ চিঠিটির বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বাস করুন, আমাদের কিছু প্রোটোকল আছে। আমি সেগুলি নিয়ে আলোচনা করতে পারি না।’

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি