৩ অঙ্গরাজ্যে জনমত সমীক্ষায় ট্রাম্পের তুলনায় পিছিয়ে পড়ছেন কমলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সাম্প্রতিক এক সমীক্ষায় দোদুল্যমান অঙ্গরাজ্য হিসাবে পরিচিত অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিলেছে। এর মধ্যে দুটি রাজ্যে সমীক্ষায় পিছিয়ে পড়েছেন তিনি। আগের সমীক্ষায় দুই রাজ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের পক্ষ থেকে তিন অঙ্গরাজ্যে গত ১ থেকে ২১ সেপ্টেম্বর জনমত সমীক্ষা চালানো হয়েছিল। পূর্ববর্তী সমীক্ষায় অ্যারিজোনায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা। কিন্তু সাম্প্ররতিক সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। সমীক্ষায় ৫০ শতাংশ প্রেসিডেন্ট হিসাবে রিপাবলিকান প্রার্থীকে চেয়েছেন। আর কমলাকে প্রেসিডেন্ট পদে দেখতে চেয়েছেন মাত্র ৪৫ শতাংশ। জর্জিয়ায় ৪৯ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। আর কমলাকে সমর্থন করেছেন ৪৫ শতাংশ। নর্থ ক্যারোলিনায় যুযুধান দুই প্রারর্থীর মধ্যে ব্যবধান মাত্র ২ পয়েন্টের। সেখানে ট্রাম্পের সমর্থন ৪৯ শতাংশ আর কমলার ৪৭ শতাংশ।

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ উদ্যোগে চালানো জনমত সমীক্ষায় দেখা গিয়েছে মূলত ৪৫ বছরের বেশি বয়সীরাই প্রেসিডেন্ট পদে ট্রাম্পের সমর্থক।  ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ট্রাম্পের সমর্থক ৫৮ শতাংশ।  এ ছাড়া শ্বেতাঙ্গ ও স্কুলে পড়াশোনা করেননি এমন ব্যক্তিদের মধ্যেও ট্রাম্পের সমর্থন বেশি। জনমত সমীক্ষার আভাস যদি শেষ পর্যন্ত সত্যি হয়, তাহলে তিনটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তাঁর জন্য ২৬২টি ইলেকটোরাল ভোট পাওয়া সহজ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে  ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগান, পেনসিলভানিয়া বা উইসকনসিনের মধ্যে যে কোনও একটি অঙ্গরাজ্যে জিতলেই বাজিমাত করবেন তিনি।

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা