চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

Triump
X

আন্তর্জাতিক ডেস্ক : তেহরান প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাতে পারে আমেরিকা। এমনই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি। হরমুজ প্রণালীতে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন তিনি। পাশাপাশি ব্যাপক প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, আর ভদ্রতা দেখানো হবে না। 

অন্যদিকে, আলোচনার জন্য ইসলামাবাদে কর্মকর্তাদের পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালীতে গুলি চালিয়েছে। এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, ফ্রান্স ও ব্রিটেনের জাহাজগুলো টার্গেট ছিল। ট্রাম্প লিখেছেন, “ইরান হরমুজ প্রণালীতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন!” তিনি আরও যোগ করেন, “এর মধ্যে অনেকগুলো গুলি একটি ফ্রান্সের জাহাজ এবং ব্রিটেনের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। এটি ঠিক হয়নি।”

অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল ইরানের সেনা। এমন অভিযোগ ওঠা মাত্রই চারিদিকে কার্যত হই হই পড়ে গিয়েছিল। হরমুজে ভারতীয় জাহাজে গুলির পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। এরপরে রবিবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিলেন ট্রাম্প।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। সেই হামলার পালটা দিতে দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছিল তেহরান। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা করছিল ইজরায়েল। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে পরিচিত।

 

Published by:

Share Link:

More Releted News:

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ