রুশ ইউক্রেন যুদ্ধ শেষ করতেই হবে, আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুতিন-ট্রাম্প বৈঠক আসন্ন। আগামী ১৫ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আলাস্কায় বৈঠক হবে পুঁজিবাদ ও সাম্যবাদের প্রতীভূদের। ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক, বহুদিন ধরেই চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার তিনি শান্তিচুক্তি চেয়েছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রুশ ইউক্রেন বযুদ্ধ বদ্ধ প্রসঙ্গে বলেছেন যে কোনও শান্তিচুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউজ থেকে এই তথ্য জানিয়েছেন। সেই সময় তিনি আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনা সারছিলেন। তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।’

তবে হ্যাঁ, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কোনও অগ্রগতি হয়েছে কি না, তা জানাননি। এই বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছুই জানাননি। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা বহুদিন ধরেই এই ধরনের চুক্তির বিরোধিতা করে আসছেন। কারণ যদি শান্তি চুক্তি এবং অঞ্চল বিনিময় হয় তাহলে ইউক্রেন রাশিয়াকে ক্রিমিয়া, দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়ার মতো অঞ্চল ছেড়ে দিতে হবে। বর্তমানে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতেই রয়েছে।

কিন্তু পুতিন বলেছেন, শান্তিচুক্তি যদি হয় তাহলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত রাশিয়া যে যে অঞ্চল দখল করেছে সেগুলির মধ্যে কিছু অঞ্চল রাশিয়া ইউক্রেনকে ছেড়ে দিতে বাধ্য হবে। তা রাশিয়া কখনওই চায় না।

এদিকে ট্রাম্প-পুতিনের বৈঠকের সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরে প্রশ্ন উঠেছে। আইসিসির আইনজীবীরা ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই আদালতের সদস্য নয়। তাই আদালতকে ট্রাম্প মানেন না। এর আগে ২০১৯ সালে ট্রাম্প ও পুতিনের সঙ্গে শেষবার সরাসরি বৈঠক হয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল