বড়সড় ধাক্কা খেল ইরান, হুতিদের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুনরায় ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করলেন। তাতেই জোর ধাক্কা খেল ইরান। ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।

এই নিয়ে হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য সুবিধের নয়। সেই সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তাও হুথিদের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্য কার্যকলাপে বাধা সৃষ্টি করছে হুথিরা। তাদের এই কর্মকান্ড মেনে নেবে আমেরিকা। তাই তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাখা দেওয়া হল।’

জো বাইডেনের জমানায় ইয়েমেনের মানবিক সংকট মোকাবিলায় হুতিদের সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। গাজায় ইজরায়েল যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগরে হামলা শুরু করলে বাইডেন গত বছর এই গোষ্ঠীটিকে ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর ফের ট্রাম্প জমানায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেল ইরান সমর্থিত গোষ্ঠি হুতি।

উল্লেখ্য, সরাসরি যুদ্ধে না জড়ালেও বরাবরই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমেরিকার।আমেরিকার শত্রু দেশের তালিকায় ইরানেরও নাম বাদ যায় নি।বিশেষ করে গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের প্রতিবাদে লোহিত সাগরে অনবরত হামলা চালায় ইরান সমর্থিত সংগঠন হুথিরা। এতে বানিজ্যিক জাহাজগুলি ক্ষতিগ্রস্ত হয়।বৈশ্বিক বানিজ্যিক স্বার্থও ব্যাহত হয়। এর পরেই পদক্ষেপ নিতে শুরু করে আমেরিকা। ট্রাম্প জমানায় হুতিদের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নেওয়া হল।

 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন