বাইডেনকে অপহরণ করার ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের মুখোমুখি হতে চলেছে ডেমোক্রেট জো বাইডেন এবং রিপাবলিকান ট্রাম্প।  এই পরিস্থিতিতে বাইডেনকে ‘অপহরণ’  করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। ট্রাম্পের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে,বর্তমান মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ বাইডেন একটি পিকআপ ট্রাকের পেছনে হাত-পা বাঁধা অবস্থায় শুয়ে রয়েছেন।

প্রায় সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পিকআপের পেছনে বর্তমান প্রেসিডেন্টের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে।  আর তা দেখে বোঝাই যাচ্ছে বাইডেনকে কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছে। যদিও এই পুরো ছবিটি এডিটেড। তবে এই ছবি নিয়ে  টুইটার ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘এটি একটি অপরাধ। অন্য কেউ এটা করলে, তাকে গ্রেপ্তার করা হতো। এখন কী করা হবে?”

অন্যদিকে ভিডিও পোস্ট করা মাত্রই বাইডেনের সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প।বাইডেনের প্রচারণার যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেইলর বলেন,   ট্রাম্প প্রতিনিয়তই রাজনৈতিক সহিংসতাকে উসকে দিচ্ছেন। এখন সময় এসেছে তাকে বয়কট করার। এখান থেকেই স্পষ্ট যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের আরও এবার বিতর্কে জোড়ালেন ট্রাম্প।  তবে এই ঘটনা নিয়ে  নিয়ে ট্রাম্পের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন