অর্থ আত্মসাতের অভিযোগে লন্ডনে জিজ্ঞাসাবাদের মুখে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার কন্যা তথা ব্রিটেনের শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসবাদ করেছেন ব্রিটেনের ক্যাবিনেট কর্মকর্তারা। পারিবারিকভাবে বাংলাদেশ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

যদিও টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করেছে ব্রিটেনের শাসক দল লেবার পার্টি। তদন্তের বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করেনি জানিয়ে লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, ‘টিউলিপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনও সত্যতা নেই। সব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

যদিও টিউলিপকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই খবরটি সামনে আসে রবিবার। জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেন বঙ্গবন্ধুর নাতনি।  যদিও জিজ্ঞাসাবাদের মুখে পড়া নিয়ে সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রেহানা কন্যা।সম্প্রতি টিউলিপ, শেখ রেহানা, শেখা হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি  দমন কমিশন। তদন্ত শেষে ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে অভিযুক্তদের আনুষ্ঠনিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক কর্তৃপক্ষ। এই নিয়ে দুদকের এক কর্মকর্তা জানান, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।কার্যক্রম শেষ হলে আমরা একে একে সব অভিযুক্তের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাব।’

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট