এরডোয়ানের পোস্টারে গোঁফ আঁকায় কিশোরের জেল

মঙ্গলবার ১৬ বছর বয়সী ওই কিশোরকে জেলে পাঠিয়েছে তুরস্কের প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী পোস্টারে রিসেপ তাইয়েপ এরডোয়ানের গোঁফ আঁকায় এক কিশোরকে জেল হেফাজতে পাঠাল তুরস্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৬ বছর বয়সী ওই কিশোরকে জেলে পাঠিয়েছে তুরস্কের প্রশাসন।

তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, ওই কিশোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা। তার বাড়ির কাছে এরডোয়ানের পোস্টার মারা ছিল। সেই পোস্টারের ছবিতে তুরস্কের প্রেসিডেন্টের মুখে গোঁফ এঁকে দিয়েছিল সে। এরপর এরডোয়ানের মুখের ওপর ‘হিটলারের মতো গোঁফ এঁকে দেওয়া এবং অপমানজনক মন্তব্য’ লেখার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তুরস্কের পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিশোরকে শনাক্ত করে তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরায় ওই কিশোর প্রেসিডেন্টের মুখে গোঁফ এঁকে দেওয়ার কথা স্বীকার করেছে। তবে পোস্টারে অপমানজনক মন্তব্য সে লেখেনি বলে দাবি করেছে। ‘প্রেসিডেন্টকে অপমান’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ২০ বছর ধরে তুরস্কের শাসনক্ষমতায় আছেন এরডোয়ান। গত ২৮ মে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। ফলে আরও ৫ বছর এরডোয়ান তুরস্ক শাসন করবেন। দেশটির আইন মন্ত্রকের হিসাব অনুযায়ী, তুরস্কে ‘প্রেসিডেন্টকে অপমান’-এর ঘটনা প্রায়ই ঘটছে। গত বছর এই ধরনের ঘটনায় মোট ১৬ হাজার ৭৫৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর