ভূমিকম্পে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন তুর্কি প্রেসিডেন্ট

আগামী এক বছরের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হওয়া এলাকা পুনর্গঠনেরও আশ্বাস দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছেন সাড়ে আট হাজারের বেশি মানুষ। ঘরবাড়ি খুঁইয়ে, স্বজন হারিয়ে অনেকেই পথে এসে দাঁড়িয়েছেন। সামনে এক অনিশ্চিত ভবিষ্যত। কী হবে কেউ জানেন না। বুধবার ভূমিকম্পে স্বজনহারাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। নিহতদের পরিবারকে আপাতত ৫৩১ মার্কিন ডলার করে আর্থিক সাহায্য ঘোষণার পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হওয়া এলাকা পুনর্গঠনেরও আশ্বাস দিয়েছেন তিনি। প্রেসিডেন্টকে কাছে পেয়ে অনেকেই উদ্ধারকার্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার কম্পনে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সংলগ্ন সিরিয়ার সীমান্ত। গভীর ঘুমে থাকায় অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বেঘোরে প্রাণ হারান। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে ১১ হাজারের বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে শুধুমাত্র তুরস্কে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৭৪ জন। আর সিরিয়ায় ২ হাজার ৬৬০ জন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।

৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এদিন ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। প্রথমে তিনি হাজির হন কাহরামানমারাস শহরে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার সময়ে এর্ডোয়ান বলেন , ‘যদি কেউ তাঁবুতে থাকতে পছন্দ না করেন তাহলে আমরা তাদের ভূমধ্যসাগরীয় উপকূলে অ্যালানিয়া, মেরসিন ও আন্টালিয়ার হোটেলে স্থানান্তর করব।’ উদ্ধারকার্যে প্রশাসনিক ঢিলেমির যে অভিযোগ উঠেছে তা নস্যা‍ৎ করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এমন ভয়াবহ বিপর্যয় সামাল দেওয়া মোটেও সহজ নয়। বিমানবন্দর ও একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়েছে।‘

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার