হামাস প্রধান হানিয়াকে কবর দেওয়া হবে কাতারে, একদিনের রাষ্ট্রীয় শোক পাকিস্তান-তুরস্কে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মৃতদেহ ইরান থেকে কাতারে আনা হয়েছে। জানা গেছে শুক্রবার (২ আগস্ট) রাজধানী দোহায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে লুসাইলে দাফন করা হবে। এর আগে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির নেতৃত্বে হানিয়ার প্রথম জানাজা হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও অনেকে।তেহরানের রাস্তায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ শোক মিছিল হয়।হামাস নেতার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে ইরানে।

এদিকে হানিয়াকে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২ আগস্ট) এক দিনের জন্য শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাতারের ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজা শেষে ইসমাইল হানিয়াকে রাজধানী দোহার উত্তরে লুসাইল এলাকার একটি কবরস্থানে দাফন করা হবে। এই দাফন অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার(১লা আগস্ট)বিকেলেই তেহরান থেকে হানিয়ার মৃতদেহ কফিন করে দোহায় নিয়ে আসা হয়েছে।

হামাস জানিয়েছে যে , জানাজায় আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা ছাড়াও সাধারণ জনগণ ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইসমাইল হানিয়াকে বৃহস্পতিবার তেহরানে তাঁর প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান হাজার হাজার শোকার্ত মানুষ। শুক্রবার (২ আগস্ট) হানিয়া হত্যাকাণ্ড ও গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জুমার নামাজের পর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।

হানিয়ার মৃত্যুতে হামাস ছাড়াও ইরান ও অন্যরা মিত্র দেশগুলি ইজরায়েলকে দায়ী করেছে। যদিও এই নিয়ে ইজরায়েল সরাসরি কোন মন্তব্য করে নি। তবে এই হত্যাকান্ডে মধ্য প্রাচ্যে মারাত্মক যুদ্ধ বাঁধতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা।  

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!