চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে এখনও বন্ধ ফেসবুক, ইউটিউব, টুইটার

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর সে দেশে সহিংস বিক্ষোভে সামিল হন ইমরান অনুরাগীরা। যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সরকার ইন্টারনেটসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সে দেশে। কিন্তু ইন্টারনেট চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউব।

শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা চালু হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক-ইউটিউব ও টুইটার। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির তরফে মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা চালু করা হলেও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউব ও টুইটার চালু করার জন্য কোনও নির্দেশিকা পাওয়া যায়নি। উল্লেখ্য গত ৯ মে পাকিস্তানে ইন্টারনেটসহ ইউটিউব, টুইটার ও ফেসবুক ও ইস্টাগ্রাম নিষিদ্ধ করা হয়।

অন্যদিকে একাধিক মামলায় জামিন পাওয়ার পর শনিবার লাহোরে নিজের বাসভবনে পৌঁছন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সর্বোচ্চ নেতা বাড়ি ফেরায় তেইরিক-ই-ইনসাফের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। শনিবার সকালে লাহোরে জামান পার্কের বাসভবনে ফেরেন পিটিআই প্রধান। শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পান ইমরান। পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ