পয়লা ফ্রেব্রুয়ারি থেকে অ্যাকাউন্ট বন্ধ নিয়ে নিয়ম বদলাচ্ছে টুইটার

শর্ত ও নিয়মাবলী লঙ্ঘনের কারণে যে কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করার একচেটিয়া অধিকার রয়েছে টুইটার কর্তৃপক্ষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেসলা কর্ণধার ইলন মাস্ক অধিগ্রহণ করার পরেই টুইটারের পুরনো নিয়ম-কানুন বদলাতে শুরু করেছেন। এবার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে বড়সড় পরিবর্তন আসতে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই নয়া নীতি চালু হচ্ছে। নয়া নীতি ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।

শর্ত ও নিয়মাবলী লঙ্ঘনের কারণে যে কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করার একচেটিয়া অধিকার রয়েছে টুইটার কর্তৃপক্ষের। এতদিন অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যবহারকারীর কাতর অনুনয় জানানো ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। কিন্তু তাতেও যে সব সময় ফল মিলত, তা নয়। টুইটার কর্তৃপক্ষের উপরেই নির্ভর করত কতদিন নিয়ম লঙ্ঘনের জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হবে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে অনেক বিখ্যাত মানুষের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল শর্ত ভাঙার জন্য।

সেই কঠোর নীতি থেকে কিছুটা পিছু হঠছে মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি। শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম ও শর্ত লঙ্গনের যদি কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তাহলে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগ পাবেন। অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য নয়া শর্তাবলী প্রযোজ্য হবে। গত ডিসেম্বরেই মাস্কের সমালোচক একাধিক মার্কিন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে। টুইটারের পক্ষ থেকে এদিন আশ্বস্ত করে জানানো হয়েছে, ‘আচমকাই অ্যাকাউন্ট বন্ধের মতো কোনও কঠিন শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হবে না ব্যবহারকারীদের বিরুদ্ধে।’

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি