মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় মসজিদের মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। বুধবার মক্কা অঞ্চলে এই সাজা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের  স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের বিরুদ্ধে মসজিদের ভিতরে ‘অনৈতিক কাজে’ যুক্ত থাকা এবং পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছিল। 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণকের দাবি, মসজিদের ভিতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করে নিরাপত্তা বাহিনী। পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। বিচারপ্রক্রিয়া শেষে আদালত দু’জনকেই মৃত্যুদণ্ডের সাজা শোনান। বিবৃতি অনুযায়ী, অপরাধ প্রমাণিত হওয়া এবং পবিত্র স্থান ও সময়ের বিশেষ মর্যাদা বিবেচনা করেই এই সাজা দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

পবিত্র স্থানগুলির নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রক  ।  তাদের বক্তব্য, মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের সম্মান বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং  আইন কার্যকর করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।   

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি