ইজরায়েলি হামলায় মর্মান্তিক মৃত্যু দুই ইরানি অ্যাথলেটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমনিতেই ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আকস্মিক আক্রমণ চালানোর পর অনেকেই মনে করছেন প্রকৃত অর্থেই বিশ্ব হয়তো এগিয়ে চলেছে তৃতীয় মহাযুদ্ধের দিকে। তারপর মাছ না পেয়ে ছিপে কামড়ের মতো ইরান হামলা চালায় ইজরায়েলে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেরা হয় ইজরায়েলকে। পাল্টা খামেনির দেশে আক্রমণ চালিয়েছে নেতানিয়াহুর দেশ।

ইজরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান ও ড্রোন হামলায় প্রাণ গিয়েছে ইরানের দুই ক্রীড়াবিদের। তাঁদের মধ্যে একজন ক্যারাটে খেলোয়াড় হেলেনা গোলামি, অন্যজন বক্সার রুহুল্লাহ সালেক। ইরান সরকারের বক্তব্য অনুযায়ী, ইজরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তা নির্মম। এমন আগ্রাসন কোনও শুভবুদ্ধি সম্পন্ন দেশ চালায় না।

হেলেনা গোলামি লোরেস্তান প্রদেশের বাসিন্দা। তিনি পেশাদার ক্যারাটে খেলোয়াড় ছিলেন। তাঁর মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়। হেলেনা গোলামিকে ইরানের ক্যারাটে ফেডারেশন শহিদ ঘোষণা করেছে। জানিয়েছে এমন একজন খেলোয়াড়ের মৃত্যুতে ইরান শোকাহত।

রুহুল্লাহ সালেকও দেশের হয়ে ন্যাসনাল লেভেলের বক্সিং খেলতেন। দেশে তাঁর অনুরাগী ছিল প্রচুর। রুহুল্লাহ ইজরায়েলি হানায় নিহত হয়েছেন। এর আগেও দুজন ইরানি বক্সার প্রাণ হারিয়েছেন হামলায়, এই নিয়ে তৃতীয় জন তিনি। এর আগে যে দুজন বক্সার নিহত হয়েছিলেন তাঁরা হলেন সেয়েদ আলি বাঘেরনিয়া (লোরেস্তান) ও রেজা বাহরামি (কেরমানশাহ)। রুহুল্লাহ সালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান বক্সিং ফেডারেশন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১৩ জুন ইজরায়েলি হামলা শুরু হয়। তার পর থেকে এখনও পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭৪ জন নারী ও শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১,৮০০ জন। নিহত ক্রীড়াবিদের তালিকা কমপক্ষে ২৬।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল