তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে চরম জ্বালানি সঙ্কটে পড়তে চলেছে গোটা বিশ্ব। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সংযুক্ত আরব আমিরশাহি। OPEC ও OPEC+ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে আরব দেশটি। যা গোটা বিশ্বের কাছে চমকে দেওয়ার মতো খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পডুন: বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

সংযুক্ত আরব আমিরশাহির এমন সিদ্ধান্তে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। OPEC ও OPEC PLUS জোটটির নেতৃত্ব দেয় সৌদি আরব। UAE-এর এমন ঘোষণার ফলে বড় ধরনের ধাক্কা খেল সৌদি আরব। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ও আমেরিকার যুদ্ধের মাঝে যখন গোটা মধ্যপ্রাচ্য অশান্ত। বিশ্ব বাজারে তেল ও গ্যাস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, তখনই সংযুক্ত আরব আমিরশাহির এই পদক্ষেপ আরও গভীর চিন্তায় ফেলল। গোটা বিশ্বে তেল রফতানি করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে OPEC ও OPEC PLUS। আকস্মিক এমন ঘটনার জেরে তেল রফতানিকারী সংগঠনটির মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। এর আগে এই জোটটির সদস্য হিসেবে থাকা দেশগুলির মধ্যে নানান মতপার্থক্য দেখা দিলেও কোনওদিন কেউ সংগঠন ছাড়ার কথা ঘোষণা করেনি। আজ, মঙ্গলবার সেটাই করে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করল সংযুক্ত আরব আমিরশাহী।

আন্তর্জাতিক সূত্রে খবর, UAE-এর এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ মে থেকে। আগামিকাল, বুধবার ওপেকের ভিয়েনা বৈঠকের আগে এই ঘোষণা করা হয়েছে। জোট ছাড়ার বিষয়ে UAE-এর শক্তিমন্ত্রী জানিয়েছেন, ‘OPEC ও OPEC PLUS ছা়ড়ার সিদ্ধান্ত ব্যক্তিগত। বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি ও মৌলিক নীতিগুলির দিক খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’  এই মুহূর্তে OPEC সদস্য ভুক্ত দেশগুলির সংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। সেগুলি হল- সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র।

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের