রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিরোনামে ফের রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব। রাশিয়ার জ্বালানি স্থাপনা গুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ফলে তরতড়িয়ে বেড়ে গিয়েছে পুতিনের দেশে পেট্রোলের দাম। রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে এই দেশে জ্বালানির। বাধ্য হয়ে সংকট নিয়ন্ত্রণে আনতে মস্কো সরকার পেট্রোল রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তারপরেও গ্রাহকদের জন্য পরিস্থিতি মোটেই স্বস্তিকর হয়নি। সিএনএন এর একটি হিসেব অনুযায়ী অন্তত দশটি গুরুত্বপূর্ণ রুশ তেল ও গ্যাস স্থাপনায় ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে এইসব শোধনাগারে বছরে প্রায় চার কোটি চল্লিশ লক্ষ টন জ্বালানি প্রক্রিয়াজাত হয়। এই পরিসংখ্যান রাশিয়ার মোট সক্ষমতার ১০ শতাংশেরও বেশি। ফলে মস্কোর জ্বালানি খাতে ইউক্রেনের এই হামলা যে বড়সড় প্রভাব ফেলেছে তা বলা বাহুল্য।

রাশিয়ার একাধিক জ্বালানি স্থাপনায় যে ইউক্রেন হামলা চালিয়েছে তা স্বীকার করে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনায় ইউক্রেনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। ভলগোগ্রাদের লুকওয়েল শোধনাগারে ১৪ অগস্ট ভোরে ড্রোন হামলা চালানো হয়। তারপরেই সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এর ৫ দিন পর ১৯ আগস্ট একই স্থানে পুনরায় হামলা চালানো হয়। এছাড়া সারাতভ অঞ্চলের একটি বড় তৈল শোধনাগারে এবং রোস্তভ অঞ্চলের আর একটি শোধনাগারে হামলা চালানো হয়েছিল। তার ফলে সেখানে রীতিমতো আগুন লেগে যায়।

এদিকে জ্বালানির সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে রাশিয়ার বেশ কিছু অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়াতেও পেট্রোলের ঘাটতির খবরও পাওয়া গিয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসেনভ এই সংকটের জন্য সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন সরকার বাজার পুনরায় স্মৃতিশীল করার জন্য সব রকমের ব্যবস্থা করছে। এদিকে ক্রিমিয়ার ইউক্রেনীয়পন্থি ইয়োলো রিবন-এর এক সদস্য সমাজ মাধ্যমে লিখেছেন যে রাশিয়া থেকে সবচেয়ে ভাল মানের পেট্রোল উধাও হয়ে গিয়েছে । এই ঘটনা প্রমাণ করে যে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে

জ্বালানি কম হওয়ার কারণে এখন পেট্রোলের দামও সে দেশে লাগামছাড়া। সেন্ট পিটার্স এক্সচেঞ্জে শুধু অগস্ট মাসে পেট্রোলের পাইকারি দাম বেড়েছে ১০ শতাংশ। বছরের শুরু থেকে এই মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। সরকার ভর্তুকি দিলেও বাড়তি চাপ সেই গ্রাহকদের ওপরেই পড়ছে। তবে সামরিক দিক থেকে এই পরিস্থিতি খানিকটা সীমিত। সেখানে দরকার হয় ডিজেল। তাই ডিজেল সরবরাহ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা