সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার সাবমেরিনে হামলা ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এখনও রাশিয়া-ইউক্রেনর সম্পর্কের বরফ গলেনি। ২০২৩ সাল থেকে শুরু হয়েছে দুই দেশের যুদ্ধ। রক্তক্ষয়ী সংঘর্ষ থামলেও এখনও মেটেনি সম্পূর্ণ বিবাদ। এবার রাশিয়ার একটি সাবমেরিনে হামালা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে । সামুদ্রিক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে মিলেছে খবর। যে সাবমেরিনে ইউক্রেন হামলা চালিয়েছে সেটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানয়েছে, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ)।

সোমবার ইউক্রেনীয় আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ান নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর ঘাঁটিতে ইউক্রেনীয় সাবমেরিন ড্রোনগুলি একটি রাশিয়ান কিলো-ক্লাস আক্রমণকারী সাবমেরিনকে আঘাত করে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে।’ এই হামলায় কিলো ক্লাসের এই সাবমেরিনটি  অকেজ হয়ে গিয়েছে বলে । এসবিইউ জানিয়েছে সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে  এটাই এই ধরণের প্রথম অভিযান।   SBU-এর প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে যে একটি সাবমেরিন এবং অন্যান্য জাহাজ যেখানে রাখা হয়েছিল তার কাছাকাছি একটি জায়গায় জল থেকে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

আরও পড়ুন: বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ লক্ষ, মার্সিডিজ কিনে গ্রেফতার ব্যাঙ্ককর্মী

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার কামিশিন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটনা যে একটি ডুবোজাহাজ ড্রোন একটি সাবমেরিনকে নিষ্ক্রিয় করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ইউক্রেন, যার কার্যত কোনও নৌবহর আর অবশিষ্ট নেই, তারা রাশিয়ার বৃহৎ নৌবহর কৃষ্ণ সাগর নৌবহরকে আক্রমণ করতে সক্ষম হয়েছে। অনেকেই বলেছেন এই হামলা করে ইউক্রেন রাশিয়াকে বুঝিয়ে দিতে চেয়েছে যে তারা এখনও রাশিয়ার বড় ক্ষতি করার ক্ষমতা রাখে।

এসবিইউ জানিয়েছে, রাশিয়া ক্রিমিয়া থেকে দক্ষিণ রাশিয়ার নোভোরোসিয়েস্কে যে অনেক জাহাজ স্থানান্তর করতে বাধ্য হয়েছিল, তার মধ্যে ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনটি একটি ছিল। এই সাবমেরিনটি কমপক্ষে চারটি ক্যালিব্র-টাইপ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যা সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার বিশাল হামলার অন্যতম কার্যকরী অস্ত্র ছিল যা ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডের মারাত্মক ক্ষতি করেছে। এখনও চলছে রাশিয়া-ইউক্রেনের লড়াই । রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে নতুন করতে  হামলা চালানো শুরু করেছে রাশিয়া।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই