রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২ শিশু সহ পাঁচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার ঘটনায় ২ শিশু সহ ৫ জন নিহত হয়েছে। শনিবার (২৯ ই জুন) আঞ্চলিক গভর্নর এই হামলার বিষয়ে জানিয়েছেন।

কুরস্কের গভর্নর অ্যালেক্সেইি স্মিরনভ টেলিগ্রামে জানিয়েছেন, দুই ছোট শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুধু তাই নয় ওই পরিবারের আরও দুই সদস্যের অবস্থা খুব গুরুতর।

এর আগে ইউক্রেনের খারকভে বোমাবর্ষণ করেছিল রাশিয়া। সেই হামলায় প্রাণ হারিয়েছিল তিনজন। পালটা আঘাত হানতেই কিছু দিন আগেই রাশিয়ায় বড় মাপের ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

দু’বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ৷ কখনো ইউক্রেনে বোমাবর্ষণ করেছে রাশিয়া। থেমে নেই ইউক্রেন। পাল্টা ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেনও।সদ্যই পিয়ংইয়ং সফর করেছেন পুতিন। সফরের সময় পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি সাক্ষরের পর রাশিয়া এবং উত্তর কোরিয়া পরস্পরকে অস্ত্র সহযোগিতা করেছে বলেও অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল রাশিয়া ও উত্তর কোরিয়া।

ওয়াশিংটন এবং তাঁর মিত্ররা এর আগেও উত্তর কোরিয়াকে সতর্ক করেছে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করার অভিযোগে। যা রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পর সিউলকে সতর্ক করেছে পুতিন। যাতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করে। এমন অবস্থায় রাশিয়া ইউক্রেনে হামলা বন্ধ নেই। তবে এর ভবিষৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা