চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine LIVE: রুশ বিমানকে গুলি করে নামাল ইউক্রেনের সেনা

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেন। এক দুই করে বাড়তে বাড়তে আজ অর্থাৎ শুক্রবার ইউক্রন-রাশিয়ার যুদ্ধ পা দিল নবম দিনে। চেরনোবিল, কিয়েভের পরে এবার ইউক্রেনের আরও এক গুরুত্বপূর্ণ শহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে রুশ সেনা। অন্যদিকে ইউক্রেন তথা সমগ্র ইউরোপের সবথেকে বড় পারমানবিক কেন্দ্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা রুশ সেনার। প্রায় ১০ ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছে কেন্দ্রের একাংশ। ফলে ক্রমশ বাড়ছে উদ্বেগ। যে কোনও মুহূর্তে ওই পারমানবিক কেন্দ্র থেকে ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয় বিকিরণ, এই আশঙ্কায় কাঁপছে সমগ্র বিশ্ব।

  • রুশ সেনা ধবংস করেছে বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনোভ AN-২২৫। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমানবন্দরে ছিল ওই বিমান। দিন কয়েক আগেই জানা গিয়েছিল রুশ সেনার হামলায় ধবংস হয়ে গিয়েছে ওই বিমানটি। সেই খবরই নিশ্চিত করল শুক্রবারে প্রকাশিত একটি ভিডিও।
  • রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর আগে আগেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর পরপর তিনবার প্রাণঘাতী হামলা হয়। শেষ হামলা হয়েছে গর্ত সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর ঠিক আগেই। 
  •  
  • প্রথম থেকেই কোণঠাসা। কিন্তু তার মধ্যেও ইউক্রেন সেনার মরিয়া চেষ্টা। জানা যাচ্ছে খারকিভের কাছে একটি রুশ বিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন সেনা। যদিও বিমানটি মাটিতে পড়ে ধবংস হওয়ার আগেই সেই বিমান কোনওমতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন বিমান চালক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ইউক্রেনীয় সেনা।
  •  
  • ইউক্রেন থেকে দেশে  ফিরল আরও ২১০ জন ভারতীয় পড়ুয়া। তাঁদের নিয়ে যুগোস্লাভিয়া এবং হাঙ্গেরি থকে ফিরল দুটি বিমান।
  • ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আরও দ্রুত কীভাবে দেশে ফেরানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • অবিলম্বে যদি ইউক্রেনের পারমানবিক কেন্দ্রগুলির ওপর হামলা চালানো বন্ধ না হয় তাহলে তার ফল হবে ১৯৮৬ সালে চেরনোবিলের ঘটনার থেকেও ভয়ঙ্কর। এমনটাই আশঙ্কা করছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা। 
  • ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে NATO গোষ্ঠীভুক্ত দেশগুলি।
  • বৃহস্পতিবার মধ্যেরাতে ইউক্রনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ সেনা। তাঁদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বংসী আগুন ওই কেন্দ্রে। এখনও জ্বলছে সেই আগুন।
  • যুদ্ধ থামাতে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে মুখোমুখি বৈঠক করার প্রস্তাব ইউক্রেনের উক্রনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করার এক মাত্র পথ, আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি আলোচনা। আমি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চাই।’ 
  • ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালানোর সময়ে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া। আপাতত কিয়েভের একটি হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। 
  • দ্বিতীয় বৈঠকের পরেো হল না কোনও সমস্যার সামাধান। আপাতত মানবিক করিডোর করে স্থানীয়দের রক্ষা করার পথে হাঁটছে রাশিয়া এবং ইউক্রেন। 
Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ