চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনঃ ইউক্রেনের দুই শহর থেকে সরানো হচ্ছে সাধারণ নাগরিকদের

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া- ইউক্রেন যুদ্ধ আজ অর্থাৎ শনিবার পা দিল দশম দিনে। জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬৭৫ জন আহত হয়েছেন। যদিও বেসরকারি খবর অনুযায়ী বহুদিন আগেই এই সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর, পারমানবিক কেন্দ্র দখল করেছে রুশ বাহিনী। জানা যাচ্ছে, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মৌরিপোলকে ‘অবরোধ’ করেছে, ওই শহরের মেয়র আজ অর্থাৎ শনিবার নিজেই এই ঘোষণা করেছেন। এর পাশাপাশি জানা যাচ্ছে,  ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়ার সৈন্যরা মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছে। শুক্রবারই রাশিয়ার সৈন্য বাহিনী ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম পারমানবিক কেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দখল করেছে। 

  • ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট জেলেনস্কির কারণেই ইউক্রেনের পারমানবিক কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে রুশ সেনা, বিস্ফোরক দাবি ইউক্রেনের  প্রাক্তন প্রেসিডেন্টের।
  • শুরু হল ইউক্রেনের দুই শহর, মারিউপোল এবং ভলনোভাখা খালি করার কাজ। শনিবার সকালেই রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইউক্রেনের এই দুই শহর থেকে স্থানীয় এবং বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
  • রাশিয়ার কনভয় পৌঁছল ইউক্রেনের রাজধানী কিয়েভে। অন্যদিকে মারিয়োপোল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হল।
  • ইউক্রেনের পরিত্যক্ত পারমানবিক কেন্দ্র চেরনোবিলের সমস্ত কর্মীকে বন্দী বানিয়েছে রুশ সেনা, দাবি ইউক্রেনের।
  • ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদ। রাশিয়ায় সার্ভিস বন্ধ করল পে-পাল।
  • গত ১০ দিনে রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২৬টি শিশুর মৃত্যু হয়েছে, দাবি জেলেনস্কি সরকারের।
  • রাশিয়া- ইউক্রেন যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধ বিরতির কথা ঘোষণা করল রাশিয়া।
  • রাশিয়া- ইউক্রেন যুদ্ধ আবহেই মার্কিন সেনেটে বক্তব্য রাখতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
  • ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে ফিরছে আরও ৬২৪ ভারতীয় পড়ুয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশের মাটিতে পা রাখবেন তাঁরা।
  • ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনে এখনও আটকে প্রায় এক হাজার পড়ুয়া। তাঁদের অতি দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে চালু হচ্ছে বাস পরিষেবা। জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক।
  • ইউরোপ তথা ইউক্রেনের বৃহত্তম পারমানবিক কেন্দ্রে হামলা চালানোর পরে এবার দ্বিতীয় বৃহত্তম পারমানবিক কেন্দ্রের দিকে এগোচ্ছে রুশ সেনা। চলছে ব্যাপক গোলাগুলি।
  • ফেসবুক, টুইটার নিষিদ্ধ রাশিয়ায়। যুদ্ধ নিয়ে মিথ্যা খবর প্রচার করলেই ১৫ বছরের জেল। আইনসভায় নতুন আইন পাস করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • পুতিনের নতুন আইনের জের, রাশিয়ায় সম্প্রচার বন্ধ করল CNN।
  • নো ফ্লাই জোনের প্রস্তাব ফেরাতেই ন্যাটোর বিরুদ্ধে গর্জে উঠলেন ইউক্রেন প্রেসিডেন্ট। ‘আগামী সমস্ত মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো’, বার্তা জেলেনস্কির।
Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ