রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে  ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সোমবার হামলার খবর জানিয়েছেন নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলিয়ায়েভ। তাঁর বক্তব্য অনুযায়ী, শিল্পাঞ্চলের পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা চালানো হয়েছে।

হামলার অন্যতম লক্ষ্য ছিল তাতারস্তানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। রুশ সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তাতারস্তানের তেল শোধনাগারেও ড্রোন হামলা হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। তাতারস্তান রাশিয়ার অন্যতম আধুনিক তেল শোধনাগার। ২০২৪ সালে সেখানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়েছিল। ওই বছর প্রায় ২৭ লক্ষ টন পেট্রল এবং ৮৫ লক্ষ টন ডিজেল উৎপাদন হয়েছিল। এর আগে জুনের শুরুতেও ইউক্রেনের হামলার নিশানায় এসেছিল এই শোধনাগার। হামলার পর তাতারস্তানে শোক ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক প্রধান রুস্তম মিনিখানভের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেয়র।

আরও পড়ুনঃ রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

গত কয়েক মাসে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। এর ফলে রাশিয়ার একাধিক অঞ্চলে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছিল। যদিও রুশ কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের