রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই তুঙ্গে ছিল জল্পনা। পর্তুগালের মাদেইরার ফুনশালে নাকি বসতে চলেছে বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটির বিয়ের আসর। এমন খবর ছড়িয়ে পড়তেই শনিবার (৮ অগস্ট) শহরের একটি ক্যাথেড্রালের সামনে তৈরি হয় রীতিমতো উৎসবের পরিবেশ। রোনাল্ডোকে একঝলক দেখার আশায় ফুনশাল ক্যাথেড্রালের সামনে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাংবাদিক ও পর্যটকরাও। সবার চোখ খুঁজে বেড়াচ্ছিল রোনাল্ডো ও জর্জিনাকে। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষার ফল হল সম্পূর্ণ উল্টো। তা দেখে হতাশ হয়ে পড়েন উপস্থিত সকলে।

ক্যাথেড্রালের দরজায় এসে পৌঁছায় বর-কনে। শুরুতে ভিড়ের মধ্যে অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, এবার বুঝি দেখা মিলবে রোনাল্ডো-জর্জিনার। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ভুল ভাঙে। বর-কনে রূপে আসলে ছিলেন নিকোল ও ফাবিও। তাঁরা ছিলেন একেবারে সাধারণ দম্পতি, যাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল সেদিনই। কনে নিকোল যখন ক্যাথেড্রালের দিকে এগিয়ে যান, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষরা তাঁর দিকে তাকিয়ে থাকেন। তবে রোনাল্ডো ও জর্জিনার বদলে অন্য বর-কনকে দেখে মন ভাঙে কৌতূহলী জনতার।

আরও পড়ুন: ‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

পরে ঘটনার সত্যতা শ্চিত করে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে শুভেচ্ছা জানিয়ে ক্যাথেড্রাল জানায়, রোনাল্ডোকে ঘিরে ছড়িয়ে পড়া খবরের কারণে বাইরে অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিকোলের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল। ক্যাথেড্রাল কর্তৃপক্ষের দাবি, এমন দৃশ্য তারা আগে কখনও দেখেনি। তবে রোনাল্ডোর বিয়ের গুজবটি একেবারে হাওয়ায় তৈরি হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ সম্প্রতি দাবি করেছিল, শনিবার মাদেইরায় রোনাল্ডো ও জর্জিনার বিয়ে হতে পারে। এমনকি বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং সম্ভাব্য অতিথিদের নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের