রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের, ৪০টির বেশি বিমান ধ্বংসের দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমান ঘাঁটিতে (Russian Airbase) বড়সড় ড্রোন হামলা ইউক্রেনের (Ukraine)। রবিবার ইউক্রেন রাশিয়ার দুটি বড় বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা।  ওলেনিয়া (Olenia) ও বেলায়া (Belaya) নামে দুটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৪০টিরও বেশি সামরিক বিমান ধ্বংস করে দিয়েছে বলে জানা গিয়েছে। ড্রোনের মাধ্যমে এই হামলা চালান হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার বিমানঘাঁটিগুলোকেই নিশানা করা হয়েছে ইউক্রেন।  গোয়েন্দা সংস্থা বিষয়টি জানালেও সত্যতা যাচাই করেনি সংবাদ সংস্থা।

ইউক্রেনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়ায় এটাই ইউক্রেনের সব থেকে বড় ড্রোন হামলা। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ভিতরে বেশ কয়েক বিমানঘাঁটিতে তাঁরা হামলা চালিয়েছে। সেখানে ৪০ টির বেশি বোমারু বিমান ধ্বংস করা হয়েছে। এই বিমানগুলোই প্রায় ইউক্রেনের ওপর হামলা চালায়। মাঝে মধ্যে এগুলোকেই ইউক্রেনের আকাশে দেখতে পাওয়া যায়। যে বোমারু বিমানগুলোকে ধ্বংস করা হয়েছে, তারমধ্যে রয়েছে টিউ-৯৫, টিউ-২২, এ-৫০।

জানা গিয়েছে, রাশিয়ার ইরকুটস্কের প্রত্যন্ত অঞ্চলেো হামলা চালানো হয়েছে। সেখানে বেলায়া বিমানঘাঁটিতে হামলার সঙ্গে ওলেনিয়া বিমানঘাঁটিতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাো ঘটানো হয়েছে। যে বোমারু বিমানগুলো ধ্বেংস করা হয়েছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য। টিইউ-৯৫ অনেক পুরানো বিমান। এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। দূরের লক্ষ্যকে ধ্বংস করতে সক্ষম হয়। এ-৫০ একটি বিরল এবং ব্যয়বহুল গুপ্তচর বিমান। রাশিয়ার কাছে প্রায় ১০টি এমন বিমান রয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে আক্রমণের বিষয়টি রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ইউক্রেন জানিয়েছে, এই ধরনের হামলা প্রতিশোধ আকারে নিতে থাকবে। রাশিয়া ইউক্রেনের শহরগুলিতে একাধিকবার হামলা চালিয়েছে। ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনার এক সপ্তাহ পর পাল্টা ড্রোন হামলা চালাল ইউক্রেন।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড