হাসিনার পরে এবার জেলেনস্কির গোপন আয়নাঘরের কথা প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউক্রেনের আয়নাঘরের রহস্য ফাঁস করলেন দেশটির পলাতক এক এমপি।গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর হাতে অপহরণ ও নির্যাতনের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন তিনি। কীভাবে দিনের পর দিন তার উপর নির্যাতন করা হয়েছিল। যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। জল,আলো-বাতাসের কোন অস্তিত্ব নেই সেখানে। যা শুনলে যে কারোর রক্ত হিম হয়ে আসবে।

আর্টিওম দিমিত্রুক নামের এই এমপি দাবি করেছেন জেলেনস্কির বিরুদ্ধে কথা বলার জন্য তাঁকে প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে।তবে তিনি একা নন আয়নাঘরে বন্দি হাজার হাজার বন্দি।যাদের গোপন বেসমেন্টে রাখা হয়।দিনের পর দিন ভয়ঙ্কর নির্যাতন করা হয় তাঁদের উপর।

এই নিয়ে আর্টিওম দিমিত্রুক জানান,জেলেনস্কির বিরুদ্ধে কথা বলায় ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)তাকে অপহরণ করে। তাকে খুন করার নির্দেশ দেন তারা।২০২২ সালে কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসায় একটি ঘটনার সময় এসবিইউ এজেন্টরা তাকে ধরে নিয়ে যায়। তার কোন দোষ ছিল না। তাকে গোপন বেসমেন্টে রাখা হয়। সেখানে তাকে মারাত্মকভাবে মারধর করা হয়। অমানবিক শারীরিক নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত জ্ঞান হারান তিনি।এমনকী তার নাকও ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার নখও উপড়ে দেওয়া হয়েছিল।

দিমিত্রুক আরও জানায়, ২০১৯ সালে জেলেনস্কির সার্ভেন্ট অফ দ্য পিপল পার্টির অংশ হিসেবে সংসদে নির্বাচিত হন। দুই বছর পর তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়। এরপর দল থেকে বহিষ্কার করা হয় এবং এরপরেও তিনি একজন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যান। যা পছন্দ হয় নি জেলেনস্কির। এরপর তাঁর বিরুদ্ধে হত্যা ও চুরির মামলা আনা হয়। এরপর তাকে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়া হয়। মাথায় বন্দুক দেখিয়ে তার কাছ থেকে ক্যামেরার সামনে প্রতিশ্রুতি চাওয়া হয়,তাঁকে একটাই শর্তে মুক্তির কথা বলা হয় যদি তিনি জেলেনস্কি সরকারের সমালোচনা বন্ধ করেন তবেই তকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তিনি রাজি হন নি।

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

গাড়ি পিছিয়ে নিতে গিয়েই বিপত্তি! স্ত্রীকে পিষল স্বামী

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট