ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা করুক মোদি সরকার: যোধপুর ইস্যুতে জাতিসঙ্ঘ

সরকার ও নিরাপত্তা বাহিনী কর্তব্য পালনের পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যোধপুরের ঘটনায় আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল ভারতের।

সেখানকার সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষিতে মুখ খুলল জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপসহকারী মুখপাত্র ফারহান হক আশা, মোদি সরকার সে দেশে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করবে। প্রতিটি সম্প্রদায়ের মানুষ যাতে স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে পারে, সেটা সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করবে।

জাতিসঙ্ঘের মহাসচিবের উপসহকারি মুখপাত্র ফারহান হকের কথায়, ‘আমার মনে হয় এবং আমি আশা রাখি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করবে এবং সরকার ও নিরাপত্তাবাহিনীর প্রধান দায়িত্ব হবে প্রতিটি সম্প্রদায়ের মানুষের সংবিধান প্রদত্ত অধিকার সুনিশ্চিত করা।’

গত কয়েকদিন থেকে উত্তপ্ত যোধপুর। পরশুরাম জয়ন্তী এবং ঈদের অনুষ্ঠানের মাঝেই তেতে ওঠে মরুরাজ্যের এই শহর। উভয় সম্প্রদায়ের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। চলে অবাধে লুঠপাঠ।

আর এই পরিস্থিতি নিয়ে সরকার বনাম বিরোধীদের শুরু হয়েছে তরজা। শাসকদল বলছে, পরিস্থিতির জন্য দায়ী বিজেপি। তারা উস্কানি দিচ্ছে। অন্যদিকে, বিজেপি কংগ্রেসকে দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোধপুরের উদয়পুর এবং নাগোরি গেট এলাকায় জারি করা হয়েছে কার্ফু। গুজব যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

উল্লেখ করা যেতে পারে, মাত্র কয়েকদিন আগে প্রায় একইরকম ঘটনার সাক্ষী ছিল দিল্লির জাহাঙ্গিরপুরী। আপাতত সেখানকার পরিস্থিতি স্থিতিশীল। এবার তেতে উঠল যোধপুর। উল্লেখ করার মতো বিষয় হল কেন্দ্রের কোনও মন্ত্রী এই নিয়ে এখনও পর্যন্ত  কোনও বিবৃতি দেয়নি।

আরও পড়ুন ঈদে তপ্ত যোধপুর, জম্মু, বন্ধ ইন্টারনেট

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন