রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড রাশিয়া, ভোট দিল না ভারত

ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যেই সম্প্রতি সামনে এসেছে বুচা গণহত্যার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুচা গণহত্যার জের! রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। তবে এবারও ভোটাভুটিতে অংশ নিল না ভারত। বৃহস্পতিবার রাতে আমেরিকার নেতৃত্বে রাষ্ট্রসংঘের মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে মোট ৯৩টি দেশ। অন্যদিকে আমেরিকার আনা ওই প্রস্তাবের বিরোধিতা করে ভোট প্রদান করেছে ২৪টি দেশ। সেই সঙ্গে ভারতসহ মোট ৫৮ টি দেশ এই প্রস্তাবে ভোট প্রদান করা থেকে বিরত থেকেছে। যেহেতু অধিকাংশ দেশই এদিন রাশিয়ার বিপক্ষে গিয়েছে তাই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িককালের জন্য সাসপেন্ড করা হয়েছে রাশিয়াকে।

উল্লেখ্য, ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যেই সম্প্রতি সামনে এসেছে বুচা গণহত্যার কথা। দিন কয়েক আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের পুনর্দখল নিয়েছে ইউক্রেনীয় সেনা। বুচা তার মধ্যেই একটি শহর। পুনর্দখল করার পরে ইউক্রেনীয় সেনারা এই শহরে প্রবেশ করার পরে দেখতে পায় যে সংঘাতের নামে কি ভয়ানক অত্যাচার চালিয়েছে রুশ সেনা। রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় লাশের পাহাড়। এমনকি বহু বেসামরিক সাধারণ মানুষকে খুন করে তাঁদের দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইউক্রেনীয় সেনার আধিকারিকরা। পাশাপাশি বহু মহিলা এবং শিশুর ওপরেও অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত অত্যাচারের বর্ণনা এবং ছবি বিশ্বের সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি যে ভারত ইউক্রেন রাশিয়া সংঘাতের প্রথম দিন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে সেই ভারতকেও রাষ্ট্রসংঘের মঞ্চে বুচা নিয়ে তীব্র নিন্দা করতে দেখা গিয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা