সিরিয়ায় বিমান হামলা চালিয়ে শীর্ষ IS জঙ্গিকে খতম মার্কিন সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব সিরিয়ায় আচমকা বিমান হামলা চলিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এসলামিক স্টেটের শীর্ষ জঙ্গি নেতাকে খতম করল মার্কিন সেনা। নিহত আইএস শীর্ষ জঙ্গি নেতার নাম হলো উসামাহ আল মুজাহির। গত শুক্রবার ওই শীর্ষ আইএস জঙ্গিকে খতম করা হয়েছে বলে রবিবার দাবি করেছে মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম)।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’ জানিয়েছে, এক সময়ে পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত ৮৮ বর্গ কিলোমিটারজুড়ে নিজেদের রাজস্ত্ব চালাতে শুরু করেছিল কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এই অঞ্চলের ৮০ লাখ বাসিন্দার ওপরে নিজেদের কড়া অনুশাসন চাপিয়ে দিয়েছিল সংগঠনটি। কার্যত ওই বিশাল এলাকায় শাসনের নামে নিষ্ঠুরতা চালানো শুরু করে দিয়েছিল আইএস জঙ্গিরা। আইএস বিরোধী অভিযান চালিয়ে সংগঠনের শিরদাঁড়া অনেকটাই ভেঙ্গে দিতে সক্ষম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর সেনারা। যদিও সিরিয়া ও ইরাকে এখনও ঘাঁপটি মেরে ৬ থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ডের কমান্ড্যার জেনারেল মাইকেল কুরিলা জানিয়েছেন, গত শুক্রবার পূর্ব সিরিয়ায় আচমকা চালানো হামলায় খতম করা হয়েছে শীর্ষ আইএস জঙ্গি উসামাহ আল মুজাহিরকে। এম কিউ-৯ রিপার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে কুখ্যাত জঙ্গি। তবে ওই হামলায় বেসামরিক কোনও নাগরিক নিহত হননি। যদিও শীর্ষ নেতার মৃত্যু নিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর