ইরানের তেলের ভাণ্ডার খারগ দ্বীপ দখলের নয়া ছক আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর কৌশলগত চাপ বাড়াতে নতুন পরিকল্পনা ভাবছে আমেরিকা। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখল বা অবরোধের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যমে দাবি উঠেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রশাসন ইরানের ওপর চাপ বাড়াতে খারগ দ্বীপকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করছে। এর উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে কৌশলগত প্রভাব বিস্তার। তবে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এই তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং এটি একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ওপর ভিত্তি করে প্রকাশিত।

আরও পড়ুন: ৬০ বছর পর ঈদে আল আকসা মসজিদে নামাজ পড়তে পারলেন না মুসলিমরা

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে জোর দিচ্ছেন। প্রয়োজনে খারগ দ্বীপ দখল কিংবা উপকূলীয় সামরিক অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় থাকতে পারে, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য এক কর্মকর্তা বলেন, অতীতে বিভিন্ন সংঘাতে যুক্তরাষ্ট্র স্থলবাহিনী মোতায়েন করেছে এবং বর্তমান প্রশাসনও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। তবে তিনিও স্পষ্ট করেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, খারগ দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ, যা ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬ মাইল দূরে। এই দ্বীপের মাধ্যমেই ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়, ফলে দেশের অর্থনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম। যুদ্ধের প্রথম দিকে দ্বীপটি বড় ধরনের হামলা থেকে রক্ষা পেলেও, সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন হামলায় খারগ দ্বীপের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রয়োজনে আরও হামলার ইঙ্গিতও দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের