ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমান ক্রুদের হদিশ মিলল, উদ্ধারকাজ শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইরানের গুলিতে ভেঙে পড়া মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার করা হয়েছে। প্রায় দু’দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁকে খুঁজে পাওয়া যায়, যদিও উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংঘর্ষপূর্ণ।

জানা গিয়েছে, ওই যুদ্ধবিমানে একজন পাইলট এবং একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনার পর একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন নিখোঁজ হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করা হলেও এখনও নিরাপদে ইরানের ভূখণ্ডের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি। ফলে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট পাইলটদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: ইরানের কপালে ‘শনি’, তেহরানের দিকে ব্রহ্মাস্ত্র তাক আমেরিকার

ইরানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, মধ্য ইরানের আকাশসীমায় এই বিমানটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেটি কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ভেঙে পড়তে পারে। ঘটনার পর ইরানের সেনাবাহিনীও নিখোঁজ মার্কিন সেনাকর্মীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। এমনকি ওই ব্যক্তির অবস্থান সম্পর্কে তথ্য দিলে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণাও করা হয়।

এদিকে, চলমান সংঘাতের প্রেক্ষিতে আমেরিকা তাদের উন্নতমানের JASSM-ER ক্রুজ মিসাইল ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মজুত থাকা বিপুল পরিমাণ মিসাইল মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। যুদ্ধের আগে আমেরিকার কাছে প্রায় ২৩০০টি এই ধরনের মিসাইল থাকলেও বিভিন্ন অভিযানে ব্যবহারের ফলে এখন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। অনুমান করা হচ্ছে, বর্তমানে বিশ্বজুড়ে ব্যবহারের জন্য প্রায় ৪২৫টি মিসাইল অবশিষ্ট রয়েছে, যার মধ্যে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে অকার্যকর। ৬০০ মাইলেরও বেশি পাল্লার এই মিসাইল শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা বর্তমান সংঘাতে বড় কৌশলগত গুরুত্ব বহন করছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে