চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন মুলুকে ভারতীয়  বংশোদ্ভূত চার সদস্যের রহস্যমৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে উদ্ধার ভারতীয় পরিবারের রহস্যময় মৃতদেহ। ১৩ ফেব্রুয়ারি  ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে তাদেরকে  বাড়ির ভিতর থেকে  মৃত অবস্থায় উদ্ধার  হয়েছে। নিহতরা হলেন- বছর ৪২ এর আনন্দ সুজিত হেনরি , তাঁর স্ত্রী বছর ৪০-এর অ্যালিস প্রিয়াঙ্কা এবং তাদের  ৪ বছরের যমজ সন্তান নোয়া ও নেইথান। জানা গিয়েছে, নিহতরা কেরালার বাসিন্দা।

সান মাতেও পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, অন্য দুজনের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ এই ঘটনাকে হত্যা এবং আত্মহত্যা হিসাবে তদন্ত করছে। পরিবারের আত্মীয়রা প্রাথমিকভাবে সন্দেহ করেছিলেন যে এয়ার কন্ডিশনার বা হিটার থেকে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, আনন্দ এবং অ্যালিস দুজনেই আইটি পেশাদার ছিলেন। তারা দীর্ঘ নয় বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। আনন্দ ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং অ্যালিস ছিলেন একজন সিনিয়র বিশ্লেষক। তারা দুই বছর আগে নিউ জার্সি থেকে সান মাতেও কাউন্টিতে চলে এসেছিলেন। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট ভারতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। কনস্যুলেট শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইতিমধ্যেই মৃতদেহগুলি পুলিশ ময়নাতদন্তের জন্য  পাঠান হয়েছে। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ