জনপ্রিয় স্ট্রিপারের ভিডিওতে ফাঁস ইরান যুদ্ধের গোপন তথ্য, শোরগোল আমেরিকার সেনাবাহিনীতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম এশিয়ায় সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়ার রিলসের মাধ্যমেই নাকি ফাঁস হয়ে যাচ্ছে যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য। এমনই দাবি করে একটি ভিডিও পোস্ট করেছেন সান দিয়েগোর এক জনপ্রিয় স্ট্রিপার ও নৃত্যশিল্পী চার্জ ডেজের। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

চার্জ ডেজের দাবি, সম্প্রতি সান দিয়েগোর সামরিক ঘাঁটির আশপাশের নাইট ক্লাবগুলিতে ভিড় বাড়াচ্ছেন একদল তরুণ মার্কিন জওয়ান। তাদের সঙ্গে কথা বলার সময় তিনি লক্ষ্য করেন, অনেকেই মানসিকভাবে চাপে রয়েছেন। তার কথায়, বেশ কয়েকজন জওয়ান জানিয়েছেন যে আগামী সপ্তাহেই তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হতে পারে। সেই আশঙ্কায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ক্লাবে এসে নিজেদের সঞ্চিত অর্থও খরচ করে ফেলছেন। জওয়ানদের এমন উদ্বেগ ও হতাশার কথা জানাতে গিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সান দিয়েগো মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে সেখান থেকে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়েও জল্পনা তীব্র হয়েছে। অনেক সামরিক বিশ্লেষকের মতে, পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সামরিক কর্তারা। মেরিন অফিসার কাগান ডানলপ জওয়ানদের সতর্ক করে জানিয়েছেন, ডিউটি বা সামরিক পরিকল্পনা সংক্রান্ত কোনও তথ্য বাইরে প্রকাশ করা উচিত নয়। বিশেষ করে ক্লাব বা ব্যক্তিগত আড্ডায় এমন আলোচনা করলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই