আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকিৎসার খরচ সামলাতে না পেরে হাসপাতালের মধ্যেই স্ত্রীকে হত্যা মার্কিন স্বামীর

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। চিকিৎসার বিল শোধ করতে না পেরে স্ত্রীকে খুন করল স্বামী। এমনই ঘটনা ঘটেছে মিসৌরির ইন্ডিপেন্ডেন্সের সেন্টারপয়েন্ট মেডিকেল সেন্টারে। ইতিমধ্যেই পুলিশের কাছে খুনের অভিযোগ শিকার করেন স্বামী রনি উইগস।

জানা গিয়েছে, মিসৌরির ইন্ডিপেন্ডেন্সের সেন্টারপয়েন্ট মেডিকেল হাসপাতালের আইসিউতে  ভর্তি ছিলেন রনির স্ত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই স্ত্রীকে গলা টিপে খুন করে। তিনি যাতে সাহায্যের জন্য ডাকতে না পারেন সেজন্য তার মুখ ও নাক ঢেকে রেখেছিলেন রনি। এই হত্যার পরেই হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় পুলিশ।

হাসপাতালে গিয়ে পুলিশ অফিসার জানিয়েছেন,  সেখানে গিয়ে  তারা দেখেন রোগীর  পালস নেই । তবে তাকে তখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে মস্তিষ্কের কার্যকারিতার কোনো লক্ষণ না থাকায় তাকে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে এই ঘটনার পর রনি উইগস হত্যাকাণ্ডের কথা  স্বীকার করে। পুলিশের কাছে তিনি বলেন,’আমি স্ত্রীকে  খুন করেছি। কারণ, স্ত্রীর চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। সেইজন্য বাধ্য হয়েই মুখ –নাক ঢেকে খুন করি।‘ তবে এই প্রথম নয়, এরআগে স্ত্রীকে তিনি খুনের চেষ্টা করেছিলেন বলে জানান রনি।  ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ