হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহকে ঘিরে কড়া পদক্ষেপ নিল আমেরিকা। সংগঠনটি অর্থ পাঠানোর একটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে হিজবুল্লাহকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তুলে ধরা হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে হিজবুল্লাহর কাছে বিপুল অঙ্কের টাকা পৌঁছে দেওয়া হত। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্ক লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে অর্থ স্থানান্তরে সক্রিয় ছিল। বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী অর্থ বহনকারীদের ব্যবহার করে নগদ অর্থ এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হতো বলেও অভিযোগ। অর্থ মন্ত্রণালয়ের মতে, এই পদ্ধতিতে কয়েক শ কোটি ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করা হয়েছে। এর ফলে প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে থেকে বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারত হিজবুল্লাহ। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগও মিলত বলে অভিযোগ ওয়াশিংটনের।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

নতুন পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে ইরানের কুদস ফোর্সের সম্পর্ক আরও স্পষ্টভাবে তুলে ধরতে চাইছে ট্রাম্প প্রশাসন। বিদেশ মন্ত্রকের এক কর্মকর্তার দাবি, হিজবুল্লাহর সামরিক ও বিদেশে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমে কুদস ফোর্সের সরাসরি প্রভাব রয়েছে। তিনি আরও বলেন, ইরানের বাইরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় কুদস ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিজবুল্লাহ। তাই সংগঠনটিকে শুধু লেবাননের একটি রাজনৈতিক বা প্রতিরোধ গোষ্ঠী হিসেবে দেখার সুযোগ নেই বলেও দাবি মার্কিন প্রশাসনের। আমেরিকা আগে থেকেই হিজবুল্লাহ ও ইরানের কুদস ফোর্সকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত তালিকায় রেখেছে। হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতে সক্রিয় একটি সংগঠন। একই সঙ্গে তাদের শক্তিশালী সশস্ত্র শাখাও রয়েছে। ইজরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টার মধ্যেই এই নতুন পদক্ষেপ নিল ওয়াশিংটন। হিজবুল্লাহর অর্থের উৎস বন্ধ করা এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ককে সামনে আনা এখন ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের